Homeঅর্থনীতি ও ব্যবসাহালদা নদীতে দ্বিতীয় দফায়ডিম ছেড়েছে মা মাছ

হালদা নদীতে দ্বিতীয় দফায়ডিম ছেড়েছে মা মাছ

প্রদীপ শীল, রাউজান (চট্টগ্রাম)


দক্ষিণ এশিয়ার একমাত্র প্রকৃতিক মৎস্য প্রজননক্ষেত্রে চট্টগ্রামের হালদা নদীতে দ্বিতীয় দফায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল আড়াই টার দিকে নদীতে জোয়ারের সময় নদীর কয়েকটি স্থানে মা মাছ ডিম ছাড়ে। বিষয়টি নিশ্চিত করেন রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম। এর আগে চলতি বছরের এপ্রিল মাসের শেষ দিনে মা মাছ ডিম ছাড়েছিল। সেই সময়ে ডিম সংগ্রহের পরিমাণ ছিল প্রায় ৬ হাজার কেজি। এদিকে বৃহস্পতিবার আবারও মা মাছ নমুনা ডিম ছেড়েছে, যার সংগ্রহের পরিমাণ একদম অল্প। ডিম সংগ্রহকারীরা জানান, নদীর আজিমের ঘাট, আমতুয়া, অংকুরীঘোনা, কেরামত আলীর বাক, সিপাহীর ঘাটের কিছু অংশে অল্প কিছু নমুনা ডিম পেয়েছেন বলে তারা জানান।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন ফাহিম বলেন, নদীতে
৭০-৮০ টা নৌকা করে জেলেরা ডিম সংগ্রহ করেন। তবে সংগ্রহের পরিমাণ অনেক কম। তিনি আশা চলতি মাসের ২৮ তারিখ পূর্ণিমার জোঁ রয়েছে, হয়তো সেই সময়ে নদীতে পুরোদমে ডিম ছাড়তে পারে মা মাছেরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments