Home সর্বশেষ খবর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি শাহ-সুজা সড়কে ঝুঁকিপূর্ণ ২টি সেতু পুনঃনির্মান জরুরী

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি শাহ-সুজা সড়কে ঝুঁকিপূর্ণ ২টি সেতু পুনঃনির্মান জরুরী

0

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের সঙ্গে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের যোগাযোগ রক্ষাকারী ঐতিহাসিক শাহ-সুজা সড়কের জারুলিয়াছড়ি খাল ও জামছড়ি খালের ওপর নির্মিত দুটি সেতু বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
সেতুদ্বয়ের রেলিং ভেঙে যাওয়া, বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়া এবং কাঠামোগত দুর্বলতার কারণে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের মানুষের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সেতুদ্বয়ের বেহাল অবস্থার কারণে যেকোনো সময় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, প্রায় দেড় যুগ আগে জারুলিয়াছড়ি খালের সেতুটি নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে ত্রাণ অধিদপ্তরের আওতায় নির্মাণ করা হয়েছিল। অন্যদিকে জামছড়ি খালের সেতুটি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সেতু দুটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সংস্কার বা পুনর্নির্মাণ করা হয়নি।
এ বিষয়ে স্থানীয় শিক্ষক মো. ছুরত আলম বলেন, “জামছড়ি খালের সেতু দিয়ে প্রতিদিন শত শত মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সেতুটি অত্যন্ত সরু হওয়ায় টমটম ও সিএনজি ছাড়া বড় কোনো যানবাহন চলাচল করতে পারে না। সড়কের দুই পাশ প্রশস্ত হলেও সেতুর প্রস্থ কম হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় ভোগান্তি সৃষ্টি হচ্ছে। তাই দ্রুত নতুন ও প্রসস্ত সেতু নির্মাণ প্রয়োজন।” এ বিষয়ে বান্দরবান জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী পারভেজ সাংবাদিক দের জানান
বান্দরবান জেলা পরিষদের
ব্রিজটি পরিদর্শন করে উর্ধতন কর্তৃপক্ষ কে
জানানো হবে।
অন্যদিকে জারুলিয়াছড়ি খালের সেতুটির অবস্থাও অত্যন্ত নাজুক। সেতুর রেলিং ভেঙে গেছে এবং একটি অংশ দেবে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে জানানো হলে তিনি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া কথা জানান।
এলাকাবাসী জানান, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের প্রায় অর্ধলক্ষ মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিকল্প সড়ক। এ সড়কের আশপাশে রয়েছে বিপুল পরিমাণ রাবার বাগান, চা বাগান, আশারতলী, জারুলিয়াছড়ি ও জামছড়ি এলাকার জনবসতি এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তঘেঁষা গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থা।
স্থানীয়দের দাবি, সীমান্ত এলাকার বিভিন্ন বিওপিতে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যরাও নিয়মিত এ সড়ক ব্যবহার করে থাকেন। ফলে সেতু দুটি শুধু সাধারণ জনগণের নয়, নিরাপত্তা ও সীমান্ত যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সচেতন নাগরিক সমাজের মতে, জনগুরুত্বপূর্ণ এই দুই সেতুর দ্রুত পুনর্নির্মাণ করা হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে এবং সীমান্ত অঞ্চলের নিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। তাই এলাকানাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version