Home সর্বশেষ খবর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ঝিলিম ইউনিয়নের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ঝিলিম ইউনিয়নের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

0


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে, চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসানের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্ত মৃণাল কান্তি পাল।
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নাগরিকরা তাদের বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপন করেন। এসময় চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান প্রতিটি ওয়ার্ডে সম উন্নয়নের আশ্বাস দেন।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি পাল জানান, ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৬০৮৩৩০০ টাকা, রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫৩৫৩৩০০ টাকা। উন্নয়ন আয় ও ব্যয় ধরা হয়েছে ৩০০৯৬৩০০ কোটি টাকা। বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন প্রকল্প নেয়া হয়েছে। এছাড়া তথ্যপ্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন,স্বাস্থ্য ও শিক্ষা খাতকে এগিয়ে রাখা হয়েছে।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্ষুদ্রজাতিসত্বা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version