Home সারাদেশ মিডিয়া বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের  সম্প্রীতি উৎসব অনুষ্ঠিত 

বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের  সম্প্রীতি উৎসব অনুষ্ঠিত 

0

নওগাঁর বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সম্প্রীতি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায উপজেলা ডাকবাংলো হল রুমে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন নওগাঁ- ৩( মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। 

অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তাগণ, বৈষম্যহীন, ন্যায় বিচার ভিত্তিক, সাম্য ও মানবিক, সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ সমাজব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। 

আয়োজনের মধ্যদিয়ে তাঁরা উপজেলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন। যেমন পাহাড়পুর সোমপুর বিহার, হলুদ বিহার, জিআই স্বীকৃত পণ্য নাক ফজলি আম, বিভিন্ন জাতের সুগন্ধি ধান- চাল, কাঁঠাল উৎপাদন ও বৈচিত্রপূর্ণ প্রাকৃতিক পরিবেশ তুলে ধরেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্থানীয় জৈষ্ঠ্য শিল্পীরা কাওয়ালী, নজরুল সংঙ্গীত, রবীন্দ্র সংঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন। 

জৈষ্ঠ্য সাংবাদিক শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুন অর রশীদ, বদলগাছী থানার ওসি রুহুল আমীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরি টিপু, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন চৌধুরী, রেজাউন নবী স্যান্ডো, জৈষ্ঠ্য সাংবাদিক কায়েস উদ্দিন, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজদ হোসেন মুরাদ, জেলা টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনে আহবায়ক মোফাজ্জল হোসেন, বাংলাদেশ বেতার ও যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক শফিক ছোটন প্রমূখ ।

স্বাগত বক্তব্য প্রদান করেন বদলগাছী উপজেলা  সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি ও সাহিত্যিক আশরাফুল নয়ন।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version