Home অপরাধ ও আইন ৫৯ বিজিবির অভিযানে সোনামসজিদে নেশা জাতীয় সিরাপসহ পাথর ভর্তি ভারতীয় ট্রাক আটক

৫৯ বিজিবির অভিযানে সোনামসজিদে নেশা জাতীয় সিরাপসহ পাথর ভর্তি ভারতীয় ট্রাক আটক

0

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ


সোনামসজিদে নেশা জাতীয় সিরাপসহ পাথর ভর্তি ভারতীয় ট্রাক জব্দ
শিবগঞ্জে পাথরভর্তি ভারতীয় ট্রাকসহ বিপুল পরিমান ভারতীয় নেশা জাতীয় সিরাপ জব্দ করেছে ৫৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ব্যাটালিয়নের সহকারী।
পরিচালক শেখ মনোয়ার হোসেনের নেতৃত্বে সোনামসজিদ বিওপির বিজিবির একটি চৌকস দল শনিবার (১৮ এপ্রিল ) রাত ১১টার দিকে ১৮৫/২ এস নং পিলার। এলাকার পিরেজপুর গ্রামের মক্কা স্কেলের পশ্চিমে আলম ট্টের্ডাসের পার্কিং স্টোনে পাথরভর্তি ভারতীয় ট্রাক ( wb65 d 8924) তল্লাশী করে করে ৫৯৩৫ বোতল ESkupdx ও faridy l নেশা জাতীয় ভারতীয় সিরাপ বস্তা থেকে উদ্ধার করে।

এ সময় ট্রাকের চালক পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি। তবে পাথর ভর্তি ট্রাকসহ উদ্ধারকৃত সিরাপের ব্যাপারে বিজিবির পক্ষ থেকে আইনী। ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য গত তিন মাসে ১০৫৩৫ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version