Home অপরাধ ও আইন রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার

রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার

0

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি


রাউজান থানা পুলিশের অভিযানে অস্ত্র গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেছেন, গতকাল ১৫ এপ্রিল বুধবার ভোর সকালে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালাতে যান নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঘাটকূল এলাকায়। এসময় ওই এলাকার নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ দৌলতকে (৩৩) তার বাড়ি থেকে গ্রেফতার করেন। পরে তার ঘর তল্লাশী করে একটি কক্ষে থাকা কাঠের আলনার কাছে লুকিয়ে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরী এলজি, তিন রাউন্ড তাজা কার্তুজ ও ওই কক্ষের সিলিং এর উপর একটি দেশীয় তৈরী ছোরা উদ্ধার করেছে।
রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম জানান, গ্রেফতার করা আসামীর বিরুদ্ধে হত্যা চেষ্টার একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version