Home সর্বশেষ খবর মধুপুরে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

মধুপুরে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

0

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
মধুপুর উপজেলা পরিষদ চত্বরে শনিবার (১১ এপ্রিল) সকালে দু’দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজিত এই মেলায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পৃষ্ঠপোষকতা করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান মনি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, আইসিটি কর্মকর্তা আবরারুল হক শিমুল, বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, মধুপুর থানার অফিসার ইনচার্জ ফজুলল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর বিএনপি সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, পৌর বিএনপির সাধারণত সম্পাদক খন্দকার আব্দুল মোতালিব, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক লতিফ পান্না, প্রমূখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীমহল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ মহি উদ্দিন আহমেদ।
উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন সহ মধুপুর উপজেলা বিএনপি নেতা কর্মী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিকগণ। বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্টর প্রদর্শন করেন।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version