Home সর্বশেষ খবর আলীকদমে খুইল্যা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ...

আলীকদমে খুইল্যা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ

0
oplus_0


প্রায় ৬ শত অসহায় পরিবারের মুখে হাসি


আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় মরহুম আলহাজ্ব খুইল্যা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৬ শত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ইউনুছ মিয়া নিজ হাতে এসব সামগ্রী বিতরণ করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলহাজ্ব খুইল্যা মিয়া চেয়ারম্যান পাড়ার সর্দার মোঃ ফরিদসহ পাড়ার বিভিন্ন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বিতরণ কার্যক্রমে উপকারভোগীদের মধ্যে আনন্দ ও স্বস্তির পরিবেশ লক্ষ্য করা যায়।
এসময় ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ইউনুছ মিয়া সকলের কাছে তার মরহুম পিতা-মাতার রুহের মাগফিরাত কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version