Homeঅপরাধ ও আইনচাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:


চাঁপাইনবাবগঞ্জে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ইজিবাইকসহ মো. লিটন হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়ন পরিষদের মূল ফটকের সামনে সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. লিটন হোসেন বারঘরিয়া কাজীপাড়া এলাকার মো. ডিবু শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. শাকিল হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় লিটন হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাদকসংক্রান্ত তথ্য দিয়ে সহায়তাকারীদের পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments