Homeঅপরাধ ও আইনচাঁপাইনবাবগঞ্জে সদর থানার অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে সদর থানার অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মিরটুলী গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মোঃ আনারুল হক (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে সদর মডেল থানার একটি দল মিরটুলী গ্রামে আনারুল হকের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তাকে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আনারুল হক মিরটুলী গ্রামের আফসার আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। কোথাও মাদক কেনাবেচা বা মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। পুলিশের পক্ষ থেকে সবাইকে মাদককে ‘না’ বলার এবং সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments