Homeসর্বশেষ খবরআনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

পবিত্র হিজরি নববর্ষ ১৪৪৮ উদযাপন উপলক্ষে আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হইছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে
উপজেলার চাতরী চৌমুহনী টানেল মোড় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উত্তর খুরুস্কুল হযরত শাহ আমানত খাঁন (রহ.) সুন্নীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী নঈম উদ্দিন শাহ চিশতীর সভাপতিত্বে পরিষদের সভাপতি মুহাম্মদ আরিফ উদ্দিন (মনির) ও সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।প্রথম অধিবেশনের
অনুষ্ঠানে হিজরি নববর্ষের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর নির্বাহী চেয়ারম্যান পীরে ত্বরিকত আল্লামা আবুল কাশেম নুরী,প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দরবারে হাশেমীয়া আলিয়া শরীফের সাজ্জাদানশীন শাহজাদা কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী, ফলমন্ডী মেসার্স এন.এইচ ফ্রুটস ও তৈয়্যবিয়া ফার্মের সত্ত্বাধিকারী মুহাম্মদ আলী হোসেন আরিফ,দ্বিতীয় অধিবেশনের আলোচনা সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ আলী আকবর সুমন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ. এম. আব্দুল মান্নান,প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ সোহেল উদ্দিন সুমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মুহাম্মদ শহীদুল আলম,সাংবাদিক ফরহাদুল ইসলাম,মুখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন মাওলানা মুনির আহমদ আনোয়ারী, এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ আবু হানিফ, মুহাম্মদ জামাল উদ্দীন, মাওলানা আখতারুজ্জামান, জি.এম মামুনুর রশিদ, মুহাম্মদ নাজিম উদ্দীন খান, মাওলানা রবিউল হাসান দায়েমী, মুহাম্মদ ইব্রাহিম মিয়া, শামসুল হুদা আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শায়ের অর্থ সম্পাদক ইলিয়াস উদ্দিন, সদস্য শাহজাহান, শফি আলম, ফরহাদ প্রমূখ।

ইসলামী সাংস্কৃতিক পর্বে সুর ও কথার মাধুর্যে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন শায়ের মুহাম্মদ তারেক রেজা কাদেরী, মুহাম্মদ ইকবাল হোসেন কাদেরী, মুহাম্মদ জানে আলম রেজা কাদেরী, মুহাম্মদ আশরাফুজ্জামান কাদেরী, মুফতি মহসিন রেজা কাদেরী, সাইমন রেজা কাদেরী, নুরুল্লাহ রায়হান মাহি, মুহাম্মদ রফিকুল ইসলাম কাদেরী, মুহাম্মদ মেহেদী হাসান নূর খাঁন, শায়ের মিজানুর রহমান, শায়ের তৌহিদুল ইসলাম ও হাফেজ পারভেজ রেজা ।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments