Homeদুর্ঘটনামুন্সিগঞ্জ টঙ্গীবাড়িতে পৃথক বজ্রপাতে প্রাণ গেল দুই কিশোরের

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়িতে পৃথক বজ্রপাতে প্রাণ গেল দুই কিশোরের


ওসমান গনি
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পৃথক বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে নিহতরা হলেন উপজেলার বসাউল্লা গ্রামের মনির ঢালীর ছেলে রিজন (১৬) ও হাইয়ার পার গ্রামের জসিম খানের ছেলে আরাফাত খান রাকিব (২০)।

জানা গেছে বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) দুপুর দুইটার দিকে রিজন তার বাড়ির পাশে বসুউল্লাহ মাঠে খেলা করতে গেলে বজ্রপাতে সে মারা যায়।

অপরদিকে হাইয়ার পার এলাকায় শ্মশানের পাশে গরু আনতে গিয়ে বজ্রপাতে আরাফাত খা রাকিব (২০) নামের কিশোরের মৃত্যু হয়েছে। সে হাইয়ার পার গ্রামের জসিম খানের ছেলে।

এ ব্যাপারে রিজন এর প্রতিবেশী সিফাত বলেন, দুপুর দুইটার দিকে রিজনসহ আরো ৭-৮ জন বসুউল্লা মাঠে ফুটবল খেলতেছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই রিজন মারা যায়।

অপরদিকে স্থানীয় বিএনপি নেতা আরাফাত খা এর প্রতিবেশী শামীম মোল্লা বলেন হাইয়ার পার এলাকার শ্মশানের পাশে বজ্রপাতে জসিম খানের ছেলে আরাফাত খা মারা গেছে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ওসি মোঃ মনিরুল ইসলাম ডাবলু বলেন পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments