Homeসর্বশেষ খবরআলীকদমে দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার ৫ম বর্ষপূর্তি উদযাপন

আলীকদমে দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার ৫ম বর্ষপূর্তি উদযাপন

সুজন চৌধুরী


বান্দরবানের আলীকদম উপজেলায় দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। স্থানীয় সাংবাদিক সমাজ, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
আলীকদম উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমন, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনজুর আলম, আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন এবং নয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম কফিল উদ্দিন। এছাড়াও রিপোর্টার্স ক্লাবের সভাপতি জয়দেব রাজ, সাংবাদিক ফোরামের সভাপতি তৌহিদুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে পত্রিকার পথচলার পাঁচ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার ভবিষ্যৎ অগ্রযাত্রা আরও সমৃদ্ধ ও সফল হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনজুর আলমসহ উপস্থিত অতিথিরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, স্থানীয় সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। আগামী দিনগুলোতেও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি মানুষের আস্থা অর্জন করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments