Homeঅপরাধ ও আইনআনোয়ায় পারকি পর্যটন কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন

আনোয়ায় পারকি পর্যটন কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্স প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে পারকি সমুদ্রসৈকত এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার ২ নম্বর বারশত ও ৩ নম্বর রায়পুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, যুবলীগের এক নেতা ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান “খাজা ইঞ্জিনিয়ারিং এন্টারপ্রাইজ” নির্মাণকাজে সীমানা প্রাচীরসহ বিভিন্ন স্থাপনায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করছে। এছাড়া লবণাক্ত পানি দিয়ে কাজ করায় স্থাপনার টেকসইতা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা।
বক্তারা বলেন, এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে প্রকল্পের গুণগত মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এতে একদিকে যেমন সরকারি অর্থের অপচয় হবে, অন্যদিকে এলাকার পর্যটন সম্ভাবনাও হুমকির মুখে পড়বে।
তারা দ্রুত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি নির্মাণকাজের মান নিশ্চিত করতে কঠোর তদারকি বাড়ানোর আহ্বান জানান।
এ বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঠিকাদার সুজন সিংহের একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোনে সাড়া মেলেনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments