
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
“আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, চলবে অবিরাম” এই স্লোগানকে সামনে রেখে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহের যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
শনিবার (৭ই নভেম্বর) বিকাল ৩:০০ টায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক ও সাবেক সংসদ সদস্য জনাব মোঃ হারুনুর রশীদ। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট ও সাবেক সংসদ সদস্য জনাব সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া।
সমাবেশে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মোঃ নজরুল ইসলাম।
সমাবেশে বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের সংকল্প ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, ওয়েবসাইট ব্যবস্থাপকঃ মোহাম্মদ এহসান,..।
Allright Reserve https://vision24bangla.net@2026