
কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাজধানী টিভির প্রতিনিধি ও ভিশন২৪বাংলা-এর সম্পাদক ও প্রকাশক মোঃ তৌহিদুল ইসলাম।
কক্সবাজার ব্যুরো:
কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের নবগঠিত ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক মোঃ তৌহিদুল ইসলাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
মোঃ তৌহিদুল ইসলাম রাজধানী টিভির বান্দরবান প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি অনলাইন নিউজ পোর্টাল ভিশন২৪বাংলা-এর সম্পাদক ও প্রকাশক। সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় জনপদের সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালন করে আসছেন তিনি।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ এইচ এম জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আমিন উল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন এস.এম. লুৎফুর কবির।
সাংবাদিকদের পেশাগত অধিকার ও স্বার্থ রক্ষা, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নির্যাতন-হয়রানির শিকার সাংবাদিকদের পাশে দাঁড়ানো এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য। এ ছাড়া সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।
নবগঠিত আংশিক কার্যনির্বাহী কমিটিকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, ওয়েবসাইট ব্যবস্থাপকঃ মোহাম্মদ এহসান,..।
Allright Reserve https://vision24bangla.net@2026