
সৈয়দা ফারিয়া জাহান
ও মনুর বাপ বায়রে চুপি দিয়া দ্যাহো
আসমান ক্যামন কালা অইয়া আছে
মাজে মাজে বিজলি মারতাছে।
হেগো বাড়ির মুরগি লাফায়া লাফায়া
আমার বাড়ি আইতাছে, আমগো মুরগি
উড়াল দিয়া হেগো বাইত যাইতাছে
মনে অইতাছে বদলা বদলি করতাছে।
গামলার মাজে বান্দা গরুডা দড়ি ছিড়ার
লাইগা চেরেষ্টা করতাছে,পারতাছে না
হরফি গাছের গোরাত বান্দা থাইরা গাইডা
সারাডা দিন লেঙ্গুর লাড়ায়, যিমুন ছাও দিব।
কোনা ঘরের ব্যাঙ ফালায়া ফালায়া
ঠিল্লার চিপাত যাইতাছে আর ডাকতাছে
মনে অইতাছে এহনই তুফান অইব।
কাম ছাড়া খাইয়া খাইয়া ফাডার মতো অইছে
যেই পোলাডা, হেয় বায়রে এমন ভাপ করতাছে
যিমুন হেয় তুফান আটকাইয়া দিব।
হেয় তো সংগ্রাম আর নদী ভাঙোন দেকছেনা
তাইলে কেমনে বুজবো! শইল্লের জোরে কিচ্ছু
অয় না, আজাইরা ভাপ দেখাইতাছে।
ও মনুর বাপ হেরে বুজাও
তুফান তারে ছারবোনা, লাম্বা গাছো আগে লাগে
রেলগাড়ির সামনে দাড়ান লাগে না।
অই দ্যাহো বাতাস চালাইছে
একখান দুইখান কুডা উড়াইতাছে
আসমানের ভাপ দেইখা মনে অইতাছে
উডানের মাডি পারলে উড়াইয়া নিব।
বড় বড় কুডাপারা দিয়া কাজ অইবোনা
যমে দরলে ছারেনা, বাহাদুরির কিচ্ছু নাই
দুই দিনের দুনিয়া
খাইয়া খাইয়া ফাডার লাহাইন বড় অইছে
কামের কাম করতারেনা, খালি চিল্লায়।
বাড়ির ফাডারে ডাইক্কা আনো
হেরে কও ঘরে আইয়া বইয়া থাকতো
নাঅয় তুফানডা হের মাতার উফর দিয়া যাইবো।
মউত আইলে টেহা পইসা দিয়া কাজ অইতোনা
যা নেওনের হেইডা লইয়া যাইব ঠিক অই।
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, ওয়েবসাইট ব্যবস্মোথাপকঃ হাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- মনজুর আলম ভুলু মার্কেট (২য় তলা), পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026