
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চুরি মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার ও স্বর্ণ বিক্রির নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৫ জুলাই নাচোল থানাধীন মধ্যবাজার এলাকায় বাবুর বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নাচোল থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করতে গিয়ে সন্দেহভাজন হিসেবে মো. সাকিবকে (চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া লক্ষীপুর এলাকার শাহজাহান আলীর ছেলে) শনাক্ত করে পুলিশ। গত ৫ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে সাকিব চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে চারজন স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চুরি যাওয়া কিছু আলামত উদ্ধার করে জব্দ করা হয়। পরে সাকিবের দেওয়া তথ্য অনুযায়ী, চুরি যাওয়া অবশিষ্ট মালামাল ‘ভটা চোর’ নামে পরিচিত মো. আরিফুল ইসলাম বিক্রি করেছেন বলে জানা যায়।
এরপর ১০ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টা পর্যন্ত ঢাকার দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে মো. আরিফুল ইসলাম ওরফে ভটা (৩৪)কে গ্রেপ্তার করে পুলিশ। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই বস্তিপাড়া এলাকার মো. দুলালের ছেলে।
পুলিশের জিজ্ঞাসাবাদে আরিফুলও চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে মো. রানা আহম্মেদ (৩২) ও স্নেহাংশু সেন কর্মকারকে (৫২) গ্রেপ্তার করা হয়। রানার বাড়ি পিটিআই বস্তিপাড়া এলাকায় এবং স্নেহাংশু সেন কর্মকার নয়নশুকা কামারপাড়া এলাকার বাসিন্দা।
গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে তিনটি ব্রোঞ্জের ওপর স্বর্ণের প্রলেপ দেওয়া বালা, যার ওজন ৭ ভরি ৮ আনা; পাথরসহ ১১টি স্বর্ণের নাকফুল, যার ওজন ১ আনা ৫ রতি এবং স্বর্ণ বিক্রির নগদ ২০ হাজার টাকা।
নাচোল থানা পুলিশ জানায়, চুরি ও ডাকাতি প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ মামলার তদন্তে চুরি যাওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় নাচোল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, ওয়েবসাইট ব্যবস্মোথাপকঃ হাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- মনজুর আলম ভুলু মার্কেট (২য় তলা), পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026