
মফিজুর রহমান,
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় র্যালী পালিত হয়েছে।
১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টায় পেকুয়া সদর ইউপির মাঠ থেকে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরকে নিয়ে উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউপির চেয়ারম্যান এম বাহাদুর শাহ ও সাধারণ সম্পাদক ইকবাল হোছাইনের নেতৃত্বে এ র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীটি উপজেলার সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী দলীয় কার্যালয়ে এসে শেষ হয়ে। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেট এম মোসলেম উদ্দিন,
উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আহাছান উল্লাহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুর রহমান হৃদয়।
উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা: বেলাল উদ্দিন হায়দার, টইটং ইউনিয়ন বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন, উজানটিয়া বিএনপির আহবায়ক রেজাউল করিম মিন্টু, সাধারণ সম্পাদক জাফর আলম এমইউপি, শীলখালী বিএনপির আহবায়ক আব্দু রশিদ, উপজেলা তাঁতীদলের আহবায়ক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান, উপজেলা কৃষকদলের আহবায়ক আবু ছিদ্দিক রনি, সদস্য সচিব মনছুর আলম ইউনুচ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহাছান উল্লাহ খোকন, শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি হারুন আর রশীদ, সিনিয়র সহ সভাপতি ওসমান, মৎস্যজীবিদলের আহবায়ক হারুন আর রশিদ, সদস্য সচিব মো: জাফর, মহিলাদলের সদস্য সচিব শওকত আরা শেফু, মগনামা ইউনিয়ন যুবদলের আহবায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব সাইফুল ইসলাম, পেকুয়া সদর পশ্চিম জোন যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবুল কাশেম নুরীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পযার্য়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, রাষ্ট্র নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বিএনপি। তাই বিএনপি গণমানুষের একটি গ্রহনযোগ্য রাজনৈতিক দল। প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপি জনগণের পাশে ছিল থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের প্রিয় নেতা সালাহউদ্দিন আহমদের দিক নির্দেশনায় আগামীর বাংলাদেশ একটি স্বনির্ভর ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ।
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, ওয়েবসাইট ব্যবস্মোথাপকঃ হাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- মনজুর আলম ভুলু মার্কেট (২য় তলা), পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026