
হাসান মাহমুদ
বান্দরবান জেলার আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের জন্য অবশেষে ০.৩১ একর জমি ক্রয় করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলমের কার্যালয়ে জমি ক্রয়ের বায়নানামা রেজিস্ট্রি দলিল সম্পাদনের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জন্য জমি ক্রয়ের বিষয়টি নয়াপাড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। জমি ক্রয়ের পর এখন ভবন নির্মাণের সরকারি অনুমোদন ও পরবর্তী প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার প্রস্তুতি চলছে।এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, “আমরা আজ রাতের মধ্যেই প্রয়োজনীয় ফাইল প্রস্তুত করে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। আশা করা যায়, আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে ভবন নির্মাণের অনুমোদন পাওয়া যাবে।” তিনি আরও জানান, অনুমোদন পাওয়ার পর প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া অনুসরণ করে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন জমি ক্রয় ও ভবন নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নয়াপাড়াবাসী এবং বিশেষ করে নয়াপাড়া যুব ফ্রন্ট সার্কেল এর সদস্যদের সহযোগিতা ও ভূমিকার জন্য ধন্যবাদ জানান তিনি।চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মিত হলে ইউনিয়নের সাধারণ মানুষের সরকারি সেবা গ্রহণ আরও সহজ ও কার্যকর হবে। পাশাপাশি একটি আধুনিক ও স্থায়ী পরিষদ ভবন ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কফিল উদ্দিন আরো বলেন, অত্র নয়াপাড়া ইউনিয়নটি নবগঠিত একটি ইউনিয়ন। ১১ বছর বয়সের এই ইউনিয়ন পরিষদের পূর্ববর্তী চেয়ারম্যান ও প্রশাসকগণ পরিষদ ভবন নির্মানের কোন উদ্দ্যোগ নেয়নি। আমি স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে উদ্যোগ গ্রহন করেছি এবং সফলতাও আমাদের দ্বারাপ্রান্তে।নয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা ও আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রভাষক রফিকুল ইসলাম বলেন, এটি নিঃসন্দেহে একটি প্রসংশনীয় উদ্যোগ। এটি বাস্তবায়িত হলে অত্র ইউনিয়নের জনসাধারণের ইউনিয়ন পরিষদের সেবাসমূহ প্রাপ্তি আরো বেগবান ও তরান্বিত হবে।স্থানীয়দের মতে, নয়াপাড়া ইউনিয়ন পরিষদের নিজস্ব ও আধুনিক ভবন নির্মাণ হলে ইউনিয়নবাসীর দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হবে। এতে পরিষদের প্রশাসনিক কার্যক্রমে গতি আসার পাশাপাশি নাগরিক সেবার মানও উন্নত হবে। জমি ক্রয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনের দিকে তাকিয়ে আছেন নয়াপাড়াবাসী। দ্রুত অনুমোদন পাওয়া গেলে আগামী দিনে ভবন নির্মাণের কাজ শুরু হবে এমন প্রত্যাশা স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের।
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, ওয়েবসাইট ব্যবস্মোথাপকঃ হাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- মনজুর আলম ভুলু মার্কেট (২য় তলা), পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026