
টি আই মাহামুদ
“রূপালি মৎস্য স্বর্ণের দেশ, গড়ব বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের আলীকদমে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) আলীকদম উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি, মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে মাছ চাষের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্টদের উৎসাহিত করতে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরিকল্পিতভাবে মাছ চাষ ও মৎস্য সম্পদের সংরক্ষণ করা গেলে এ খাতে আরও সম্ভাবনা তৈরি হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, ওয়েবসাইট ব্যবস্মোথাপকঃ হাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- মনজুর আলম ভুলু মার্কেট (২য় তলা), পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026