
কমল কৃষ্ণ দে
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) সংবাদদাতা
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গুইমারা রিজিয়নের আওতাধিন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মাসুদ খান বলেছেন, সাম্প্রতিক সময়য়ে সামাজিক যোগা যোগ মাধ্যমে বিভিন্ন বিষয় অপপ্রচার করা হচ্ছে। যা মুহুর্তের মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ছে। এতে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। পারস্পরিক সম্প্রীতি ,সৌহার্দ ও সহবস্থান সমুন্নত রাখতে গুজব থেকে সতর্ক থাকতে হবে।
রবিবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে অনুষ্ঠিত মাসিক নিরাপত্তা সমন্বয় ও মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক প্রকৃতিক দুর্যোগে মাটিরাঙ্গার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো ও রাস্তাঘাট মেরামতে অংশগ্রহন কারিদের ভূয়ষী প্রসংশা করে তিনি বলেন,এবারের দুর্যোগ মোকাবেলায় সকল রাজনৈতিক দলের অংশ গ্রহন দৃষ্টান্ত স্থাপন করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগ হতে দ্রুত উত্তরন সম্ভব হয়েছে। আগামীতেও যে কোন প্রাকৃতিক পরিস্থিতি মোকাবেলায় সকল কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় মাদক, চোরাালান,যোগাযোগ ব্যাবস্থা,শিক্ষা, স্বাস্থ্য, মাটিরাঙ্গা বাজার ব্যাবস্থাপনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসসয় জোনের পদস্ত কর্মকর্তা,মাটিরাঙ্গা ও গুইমারা থানা প্রতিনিধি,পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল,উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জামায়াত আমির আবদুল জলিল সহ বিভিন্ন রাজনৈতিক , সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, ওয়েবসাইট ব্যবস্মোথাপকঃ হাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- মনজুর আলম ভুলু মার্কেট (২য় তলা), পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026