
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি(রাঙ্গামাটি)প্রতিনিধি:
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মানবিক উদ্যোগের অংশ হিসেবে অতি বৃষ্টিতে বন্যায় ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার ( ২২ জুলাই) বিএনপি উপজেলা দলীয় কার্যালয়ের সামনে ৮নং ওয়ার্ডের ধুপশীল এলাকার ১০টি অসহায় পরিবারের জন্য এই খাদ্যসামগ্রী পাঠানো হয়। ত্রাণ আট নং ওয়ার্ড কমিটির সঙ্গে হস্তান্তর করা হয়। সম্পূর্ণ নিজেদের অর্থায়নে আয়োজিত এই কার্যক্রমে ১০টি পরিবারের জন্য মোট ১০০ কেজি চাল, ১০ কেজি ডাল, ২০ কেজি আলু, ৫ কেজি পেঁয়াজ ও ৫ কেজি লবণ প্রদান করা হয়েছে বলে জানা গেছে। উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে বিলাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মামুন ইসলাম, বিলাইছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মিজানুর রহমান সিকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আহমদ এবং স্বেচ্ছাসেবক নেতা সানু রঞ্জন চাকমা, রাহুল মারমা ও মোঃ আল আমিন উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ শেষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মামুন ইসলাম জানান, এই সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আগামীতেও আরও কোনো অবহেলিত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সন্ধান পাওয়া গেলে সরকারের সহযোগিতায় তাদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ।
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, টেকনিক্যাল সাপোর্ট মোহাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- এটিসি ভবন, পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026