
কমল কৃষ্ণ দে
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) সংবাদদাতা
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টানা বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত এবং কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরের দিকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরে উদ্যােগে মাটিরাঙ্গা পৌরসভায় এ চাল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতুর সার্বিক সহযোগিতায় পৌরসভার ৯টি ওয়ার্ডের বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মাঝে ২০ কেজি করে সিদ্ধ চাল তুলে দেওয়া হয়। ত্রাণ বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ, তদারকি কর্মকর্তা অরুণ কান্তি পাল, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, উপকারভোগীসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় , টানা বৃষ্টিতে মাটিরাঙ্গা পৌরসভার নিচু এলাকায় কিছু শ্রমজীবী পরিবার পানিবন্দী হয়ে কর্মহীন হয়ে পড়েছেন। এসব ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘব করতেই জরুরি ভিত্তিতে এই খাদ্য সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোন পরিবার যেন খাদ্যকষ্টে না ভোগে তার জন্য সরকার সচেতন রয়েছে। প্রতিটি ক্ষতিগ্রস্ত ও কর্মহীন পরিবারের কাছে জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দিতে সরেজমিনে সকল ওয়ার্ডে গিয়ে ক্ষতিগ্রস্তের তালিকা তৈরি করা হয়েছে।
এ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু জানান, সাম্প্রতিক বন্যায় মাটিরাঙ্গা পৌরসভার কিছু শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে অতিকষ্টে দিনাতিপাত করছে। প্রতিটি ক্ষতিগ্রস্ত ও কর্মহীন পরিবারের কাছে জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, ওয়েবসাইট ব্যবস্মোথাপকঃ হাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- মনজুর আলম ভুলু মার্কেট (২য় তলা), পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026