
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধি:
অংশীদারীত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকায়নের জন্য (পিআরএলসি)- প্রকল্পের আওতায় প্রথাগত নেতা হেডম্যান- কার্বারীদের নিয়ে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জুলাই) সকাল ১০ টায় উপজেলা কনফারেন্স রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা হিলফ্লাওয়ার - এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ্ রাজেশ প্রসাদ রায়, উপজেলা ( ভা.) প্রাণী সম্পদ কর্মকর্তা রুপন কান্তি চৌধুরী।
শুরুতে পিআরএলসি প্রকল্পের সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম সম্বন্ধে বিস্তারিত তুলে ধরেন বা অবহিত করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১২১ নং কেংড়াছড়ি মৌজার হেডম্যান সমতোষ চাকমা, কার্বারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুপকুমার চাকমা, টেকনিক্যাল অফিসার পোলেন্ড চাকমা, ইউনিয়ন অর্গানাইজার শীলা চাকমা, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোনিসিস ত্রিপুরা এবং চেলসি চাকমা প্রমূখ
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, টেকনিক্যাল সাপোর্ট মোহাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- এটিসি ভবন, পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026