
সানজিদা আক্তার রুনা, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় প্রেসক্লাবের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংগঠনের সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা- মাঈনুউদ্দিন খালেদ, সহ-সভাপতি- মাহমুদুল হক বাহাদুর ও ইফসান খান ইমন, অর্থ সম্পাদক- মোহাম্মদ ইউনুস, সহ-সম্পাদক- জয়নাল আবেদীন টুকু, তথ্য ও পাঠাগার সম্পাদক- সানজিদা আক্তার রুনা, প্রচার ও দপ্তর সম্পাদক- হাফিজুল ইসলাম চৌধুরী, ক্রীড়া সম্পাদক- মোহাম্মদ শাহীন এবং নির্বাহী সদস্য আব্দুল হামিদ ও মোহাম্মদ তৈয়ব উল্লাহ।
সভার শুরুতে পূর্ববর্তী মাসিক সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। এরপর প্রেসক্লাবের প্রস্তাবিত তিনতলা ভবনের অগ্রগতি, সংবিধানের প্রয়োজনীয় সংশোধন ও আধুনিকায়ন, সদস্যদের বিভিন্ন প্রস্তাব, সাংবাদিকদের কল্যাণ এবং প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তারা বলেন, সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে একটি আধুনিক, দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন হিসেবে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবকে আরও শক্তিশালী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং জনস্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা। সভা শেষে সংগঠনের ঐক্য, পেশাগত মর্যাদা এবং সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, ওয়েবসাইট ব্যবস্মোথাপকঃ হাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- মনজুর আলম ভুলু মার্কেট (২য় তলা), পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026