
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পরিচালিত পৃথক দুটি অভিযানে গাঁজা, ইয়াবা, চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ ৪ জনকে আটক করা হয়েছে। রোববার (১৯ জুলাই) সকালে গোমস্তাপুর থানার নাদেরাবাদ (বেইলি ব্রিজ) এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা এ দুটি অভিযান পরিচালনা করেন। ডিএনসির সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি সকাল ৭টা থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত পরিচালিত হয়। এ সময় নাদেরাবাদ (বেইলি ব্রিজ) এলাকা থেকে মোসা. সেতারা (৫০) নামে এক নারীকে আটক করা হয়। তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এরপর সকাল ৭টা ৫০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত একই এলাকায় দ্বিতীয় অভিযান চালানো হয়। এ অভিযানে মো. আজিম আলী সোহাগ (৩৩), মো. রুবেল আলী (২৯) ও মো. রবিন (২৫) নামে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৩০ পিস ইয়াবা, ২২০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত ৩ হাজার ৬০০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, পৃথক দুই অভিযানে আটক চারজনের বিরুদ্ধে উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, ওয়েবসাইট ব্যবস্মোথাপকঃ হাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- মনজুর আলম ভুলু মার্কেট (২য় তলা), পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026