

টি আই মাহামুদ
টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। ত্রাণ বিতরণের পাশাপাশি এবার বন্যাদুর্গত ও চিকিৎসাসেবাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করেছে বাহিনীটি।
শনিবার (১৮ জুলাই) আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম তমিরামপাড়া ও জিলাইপাড়া এলাকায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আলীকদম ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়কের নির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. জহিরুল ইসলাম (এমএইচপি, এএমসি)-এর নেতৃত্বে পরিচালিত এ ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি "অপারেশন উত্তরণ"-এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় বাঙালি জনগোষ্ঠীর জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা, ত্রাণ বিতরণ, খাদ্য ও বস্ত্র সহায়তা, আর্থিক অনুদান এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে আলীকদম ও লামা উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণের পাশাপাশি চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এছাড়া সীমান্তবর্তী বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকাতেও স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় জিলাইপাড়া চেকপোস্টে কর্মরত বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজিবি জানিয়েছে, ভবিষ্যতেও যেকোনো প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের পাশে থেকে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, ওয়েবসাইট ব্যবস্মোথাপকঃ হাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- মনজুর আলম ভুলু মার্কেট (২য় তলা), পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026