
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত বান্দরবানের আলীকদম উপজেলার শতাধিক মানুষ যখন ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবন কাটাচ্ছেন, ঠিক সেই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন সোনে ইন্টারন্যাশনাল (অস্ট্রিয়া)।
গত ১০ জুলাই ২০২৬, শুক্রবার রাতে উপজেলার নয়াপাড়া নজির মেম্বার পাড়া এবং রোয়াম্ভু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত মানুষের জন্য রাতের খাবারের ব্যবস্থা করে সংস্থাটি। এ উদ্যোগের আওতায় ১২০টি খাবারের প্যাকেট বিতরণ করা হয়, যা প্রায় ১৩০ জন মানুষ একসঙ্গে খাবার গ্রহণ করতে সক্ষম হন।
দিনভর অনিশ্চয়তা, নিরাপদ আশ্রয়ের সংকট এবং খাদ্যের অভাবে দুশ্চিন্তায় থাকা নারী, শিশু, বৃদ্ধসহ আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারগুলো রাতের এই খাবার পেয়ে কিছুটা স্বস্তি ফিরে পান। অনেকেই বলেন, দুর্যোগের এমন সময়ে একবেলার খাবারও তাদের জন্য অনেক বড় সহায়তা ও সাহসের উৎস।
সোনে ইন্টারন্যাশনাল (অস্ট্রিয়া) জানায়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা তাদের মানবিক অঙ্গীকারের অংশ। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবে সংস্থাটি।
স্থানীয় সচেতন মহল সোনে ইন্টারন্যাশনালের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্যোগের সময় এমন সহমর্মিতাই অসহায় মানুষের মনে নতুন করে বেঁচে থাকার আশা জাগিয়ে তোলে। তারা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, ওয়েবসাইট ব্যবস্থাপকঃ মোহাম্মদ এহসান,..।
Allright Reserve https://vision24bangla.net@2026