
স্টাফ রিপোর্টার | বান্দরবান
মাদকমুক্ত, বৈষম্যহীন, মানবিক ও উন্নত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বান্দরবান পার্বত্য জেলা যুব অধিকার পরিষদ। সংগঠনটির সভাপতি মোঃ আব্দুল মালেক, যিনি চকরিয়া উপজেলা শ্রমিক অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা হিসেবেও পরিচিত, যুবসমাজকে দেশের উন্নয়নের মূল শক্তিতে পরিণত করার লক্ষ্যে সামাজিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, "আসুন, মাদকমুক্ত সমাজ গড়ি—সবাই করি একসাথে অঙ্গীকার" এই স্লোগানকে সামনে রেখে যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠনটির ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে— মাদকমুক্ত সমাজ গঠন, সকলের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তোলা, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, কৃষির আধুনিকায়ন ও কৃষকদের সহযোগিতা বৃদ্ধি, আধুনিক ও টেকসই সড়ক এবং অবকাঠামো উন্নয়নের পক্ষে জনমত গঠন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠায় জনসচেতনতা সৃষ্টি এবং সরকারি-বেসরকারি সেবায় স্বচ্ছতা ও জনগণের সহজপ্রাপ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা।
সংগঠনের সভাপতি মোঃ আব্দুল মালেক বলেন, “দেশের ভবিষ্যৎ নির্ভর করছে যুবসমাজের ওপর। মাদক, দুর্নীতি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুবসমাজকে সম্পৃক্ত করে একটি নিরাপদ, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, বান্দরবান পার্বত্য জেলা যুব অধিকার পরিষদ ভবিষ্যতেও সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবসেবা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের পাশে থেকে কাজ করে যাবে।
সংগঠনের নেতৃবৃন্দ সমাজের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক, দুর্নীতি ও সকল ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, টেকনিক্যাল সাপোর্ট মোহাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- এটিসি ভবন, পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026