Homeঅপরাধ ও আইনচাঁপাইনবাবগঞ্জ রহনপুরে ডিএনসির অভিযানে ৭৫ বোতল এস্কাফ উদ্ধার, আটক ১

চাঁপাইনবাবগঞ্জ রহনপুরে ডিএনসির অভিযানে ৭৫ বোতল এস্কাফ উদ্ধার, আটক ১

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৭৫ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য এস্কাফ (Eskuf) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানে সোমবার (২৯ জুন ২০২৬) সকাল ১০টা ২০ মিনিট থেকে ১১টা পর্যন্ত গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার স্টেশনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মো. রাকিবুল ইসলাম (২৮), পিতা- মো. মুনিরুল ইসলাম, সাং-বহিপাড়া, ৮ নম্বর ওয়ার্ড, রহনপুর পৌরসভা, গোমস্তাপুর,চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৭৫ বোতল এস্কাফ (Eskuf) এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি চার্জার অটোভ্যান জব্দ করা হয়।
ডিএনসি জানায়, এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে আটক রাকিবুল ইসলামের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments