Homeশিক্ষাবর্ণিল আয়োজনে বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

বর্ণিল আয়োজনে বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধি:

বর্ণিল আয়োজনে বিলাইছড়ি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষ (২০২৬ সালে HSC) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৪ জুন)  সকাল ১১ টায় বিদায়ী শিক্ষার্থীদের আয়োজনে এই  বিদায় অনুষ্ঠান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন  রাঙ্গামাটি জেলা প্রশাসকের প্রতিনিধি  সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট যুহাদ বিন খলিল এবং হাসান মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ  উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  সুনীল কান্তি দেওয়ান,বিউবির  সিনিয়র শিক্ষক  প্রণব কুমার নাথ।

আরো উপস্থিত ছিলেন বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা, ইমরান হোসেন, অমৃত কুমার চাকমা,নিশিতা আজিম,হারুনুর রশিদ, কলেজের কর্মচারী শিশির বড়ুয়া, অনিক চাকমা, ছাত্রনেতা  বুদ্ধজ্যোতি চাকমা ও স্বপ্না চাকমা, সজীব প্রহর চাকমা, সত্য বিকাশ তঞ্চঙ্গ্যা,  ছিদ্ধাতুল মুনতাহার শিক্ষার্থীরা। 

জানা গেছে, কলেজে মোট ৩১ জন পরীক্ষার্থী। পরীক্ষা সেন্টার হবে  কর্ণফুলি ডিগ্রি কলেজে। পরীক্ষার্থীদের মাঝে  বিতরণ করা হয়েছে শিক্ষা উপকরণ। পরে  সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান পরিসমাপ্তি ঘটে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments