Homeরাজনীতিবিলাইছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল  

বিলাইছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল  

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি ( রাঙ্গামাটি)  প্রতিনিধিঃ

রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো,চাই সুস্থ ধারার রাজনীতি কথাটি সামনে রেখে,  অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে উপজেলা বিএনপির  প্রতিবাদ মিছিল করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে  কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অবস্থান কর্মসূচি’র আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিলাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে  বাজার ও উপজেলা  এলাকায় এই মিছিল করা হয়েছে। 

পরে বিএনপির উপজেলা কার্যালয়ে  যুবদলের সভাপতি মো. রেজাউল করিম রনি’র সভাপতিত্বে এই প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়। সমাবেশে বা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ। আরো উপস্থিত থেকে  বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সহ সভাপতি  আব্দুল বারেক খাঁ, সিনিয়র সহ- সভাপতি  ইমাম হাসান সিকদার, বিএনপির যুগ্ম সম্পাদক জয়সিন্ধু চাকমা,  সিনিয়র সহ- সাংগঠনিক সম্পাদক  ধনমনি চাকমা, কেংড়াছড়ি  ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনির হোসেন,  ফারুয়া  ইউনিয়ন যুবদলের  সভাপতি যতীন মেম্বার,উপজেলা  স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আল মামুন প্রমূখ। অনুষ্ঠান ও সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের  সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (রায় বাবু)। 

মিছিলটি হাসপাতাল ঘাট থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ সহ বিভিন্ন সড়ক অতিক্রম করে উপজেলা বিএনপির নিজ কার্যালয়ে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয় এবং সারা দেশে  দিনব্যাপী সকলকে স্ব- স্ব অবস্থান থেকে সজাগ দৃষ্টি রেখে অবস্থান কর্মসূচি পালন করার জন্য অনুরোধ জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments