
রাউজান (চট্টগ্রা) প্রতিনিধিঃ
রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পানি চলাচল স্বাভাবিক করতে এবং জমে থাকা বর্জ্য অপসারণে অবশেষে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। সোমবার (২২ জুন) সকাল থেকে এই নালা পরিষ্কার কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয়দের মাঝে।
জানা যায়, ছিটিয়াপাড়া এলাকার নালাটিতে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে পানি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে ছিল। ফলে সামান্য বৃষ্টি হলেই নালার নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি উপচে সড়কের উপর চলে আসত। স্থানীয় জনসাধারণ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং পথচারীদের বাধ্য হয়ে এই নোংরা পানির ওপর দিয়েই যাতায়াত করতে হতো। দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় এলাকায় মশার উপদ্রব বৃদ্ধি পায় এবং পুরো এলাকায় একটি চরম অস্বাস্থ্যকর ও রোগব্যাধি ছড়ানোর মতো পরিবেশের সৃষ্টি হয়েছিল। এলাকাবাসীর এই চরম দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে জনস্বার্থে এগিয়ে আসেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সমাজ সেবক মোহাম্মদ আলী সুমন। তাঁর বিশেষ উদ্যোগ ও তদারকিতে রাউজান পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। এরই প্রেক্ষিতে পৌর কর্তৃপক্ষ দ্রুত সাড়া দিয়ে সোমবার সকাল থেকে পরিচ্ছন্নতাকর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নালা পরিষ্কারের কাজ শুরু করে।
সোমবার সকালে নালা পরিস্কার কাজ পরিদর্শন করেন সমাজ সেবক মোহাম্মদ আলী সুমন। তিনি বলেন, 'ছিটিয়াপাড়া এলাকার মানুষের এই কষ্ট দীর্ঘদিনের ছিল। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ডুবে যেত এবং চারদিকে দুর্গন্ধ ছড়াত। আমাদের নেতা সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী নির্দেশ দিয়েছেন যাতে জনগণের কল্যাণে সবাই কাজ করি। উনার নির্দেশনার প্রেক্ষিতে এলাকার মানুষ যাতে একটি সুস্থ ও সুন্দর পরিবেশে বসবাস করতে পারেন, সেই নাগরিক দায়িত্ববোধ থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। আমি পৌর প্রশাসক অংচিং মারমাকে বিয়ষটি অবহিত করার পর তিনি দ্রুত প্রদক্ষেপ গ্রহণ করেন। এজন্য পৌরসভা ৬নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবদুল হালিম সিকদার, মুহাম্মদ আবুল কাশেম, দ্রুব ঘোষ, সাগর দাশ, সুব্রত ঘোষ, বটন দাশ, জনি সরকার। দীর্ঘদিন পর এই সমস্যার সমাধান হতে দেখে স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ ও স্বস্তি প্রকাশ করেছেন'।
সুলতানপুর এয়ার মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবল দাশ চন্দ্র দাশ বলেন, 'বৃষ্টি হলেই আমাদের শিক্ষার্থীদের নোংরা পানি মাড়িয়ে বিদ্যালয়ে আসতে হতো। যা ছিল অত্যন্ত কষ্টদায়ক। নালাটি পরিষ্কার হওয়ায় এখন আর রাস্তায় পানি জমবে না। আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই'। পৌর কর্তৃপক্ষের এই পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন হলে ছিটিয়াপাড়া এলাকার জলাবদ্ধতা সম্পূর্ণ দূর হবে এবং জনস্বাস্থ্যের ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট সকলে।
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, টেকনিক্যাল সাপোর্ট মোহাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- এটিসি ভবন, পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026