

কমল কৃষ্ণ দে, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)
সংবাদদাতাখাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যুবরণ করেছে।
শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের বলিটিলা এলাকায় এ ঘটনা ঘটে|
নিহত স্বপ্না সাহা মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ী ননী সাহার স্ত্রী| মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন।
পারিবারিক সুত্রে জানা গেছে , শনিবার বিকালের দিকে বাড়ির উঠানে আমত্ব শুকানোর জন্য যান স্বপ্না সাহা। এসময় কোন কিছু বুঝে ওঠার আগেই বাড়ির উঠানে থাকা নারিকেল গাছ ভেঙে পড়ে তার শরীরের উপরে। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মাটিরাঙ্গা উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিল্টন ত্রিপুরা বলেন, তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
নিহত নারীর পরিবারে এই আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহেদ উদ্দিন বলেন, নারিকেল গাছ ভেঙে পড়ে গৃহিনীর মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এবিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, টেকনিক্যাল সাপোর্ট মোহাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- এটিসি ভবন, পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026