Homeঅপরাধ ও আইনসীমান্তে কঠোর নজরদারি, বিজিবির হাতে ধরা পড়ল কোটি টাকার ইয়াবার চালান

সীমান্তে কঠোর নজরদারি, বিজিবির হাতে ধরা পড়ল কোটি টাকার ইয়াবার চালান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকারও বেশি মূল্যের ১ লাখ ৪৫ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী সেগুন বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৪৭/২-এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকজন চোরাকারবারী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবির আভিযানিক দল তাদের ধাওয়া করলে তারা বহনকৃত ইয়াবার চালান ফেলে পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০টি কার্টনে রাখা মোট ১ লাখ ৪৫ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে খয়েরি রঙের ৯৯ হাজার ৪৪ পিস এবং সবুজ রঙের ১ হাজার ১ পিস ইয়াবা ছিল। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ১৩ হাজার ৫০০ টাকা।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

উদ্ধারকৃত ইয়াবা যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি জানিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments