

নিজস্ব প্রতিনিধি, আলীকদম (বান্দরবান):
যুব সমাজকে মাদকাসক্তির করাল গ্রাস থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. কফিল উদ্দিন।
তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে তিনি নিয়মিত বিভিন্ন ক্রীড়া কার্যক্রম পরিচালনা করছেন এবং ইউনিয়নের যুবকদের নিয়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছেন।
এরই ধারাবাহিকতায় লামা উপজেলার ডুলহাজারায় আয়োজিত আনিসুর রহমান জিকু প্রদত্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নয়াপাড়া ইউনিয়নের পক্ষ থেকে নয়াপাড়া ফ্রেন্ড সার্কেল ক্লাব অংশগ্রহণ করে ধারাবাহিক সাফল্য অর্জন করেছে।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে গত ৭ জুন ২০২৬ তারিখে নয়াপাড়া ফ্রেন্ড সার্কেল ক্লাব ১-০ গোলে দক্ষিণ মাইজপাড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে শুভ সূচনা করে।
পরবর্তীতে ১৯ জুন ২০২৬ অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে নয়াপাড়া ফ্রেন্ড সার্কেল ক্লাব ২-০ গোলে সাউথ মগডেইল যুব উন্নয়ন ক্লাব, মাতারবাড়িকে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নেয়।
ইউনিয়ন চেয়ারম্যান এম. কফিল উদ্দিন বলেন, “যুবকদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চার মাধ্যমে তারা যেমন শারীরিক ও মানসিকভাবে বিকশিত হবে, তেমনি সামাজিক অবক্ষয় থেকেও দূরে থাকবে। ভবিষ্যতেও ইউনিয়নের তরুণদের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়রা চেয়ারম্যানের এ উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেছেন। তাদের মতে, নিয়মিত খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ফলে এলাকার যুবকদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসছে এবং মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।

সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, টেকনিক্যাল সাপোর্ট মোহাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- এটিসি ভবন, পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026