
রুমা(বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের রুমায় গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করার করতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর উদ্যোগে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষ হয়েছে ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)** এর “কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)” এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
গত সোমবার (১৫জুন ) সকালে এ প্রশিক্ষণটি শুরু হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথীর সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানটি উদ্বোধন করেন পিডিবিএফ' উপ-পরিচালক ইউনুছ মিয়া।
পিডিবিএফ 'র রুমা উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমুল শর্মার সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় অনুষ্ঠিত চার দিনব্যাপী এই
প্রশিক্ষণে সমিতির সভানেত্রী, দলনেত্রী ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্টরা জানায়, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের নেতৃত্ব বিকাশ, সংগঠন পরিচালনা, দক্ষতা বৃদ্ধি, সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা, আত্মকর্মসংস্থান এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানায়, অনুষ্ঠানটির আয়োজন করেছে - সহকারী প্রকল্প পরিচালকের কার্যালয় এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ গ্রামীণ নারীদের ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজেদের পরিবার ও সমাজের কল্যাণে কাজে লাগাতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন পিডিবিএফ'র কর্মকর্তারা।
আজ বৃহস্পতিবার (১৮জুন) দুপুরে সমাপনী প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২০জনের মাঝে বনজ ও ওষধি চারা বিতরণ করা হয়।
শৈহ্লাচিং মার্মা
রুমা প্রতিনিধি
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, টেকনিক্যাল সাপোর্ট মোহাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- এটিসি ভবন, পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026