Homeপ্রযুক্তিকর্মশালামধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ 

মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ 

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

 

টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব দিবস উপলক্ষে “জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ আগামী নিরাপত্তা ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

বৃহস্পতিবার (১৮ জুন)  দুপুরে শালিকা বংশাই পরিবেশ উন্নয়ন ফোরাম মডেল ক্লাব ও কর্মসূচি বাস্তবায়ন করে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) এবং সহযোগিতা করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

 অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী পরিচালক সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এস এস এস  গাজী মো:এনামুল কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার  মোঃ জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার স্মার্ট এস এস এস প্রদীপ কুমার সরকার, বংশাই পরিবেশ উন্নয়ন ফোরাম মডেল ক্লাবের সভাপতি শামীম আহমেদ, প্রমূখ।

 স্থানীয় মডেল ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও পরিবেশ সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় বাস্তব উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। আর অনুষ্ঠানটি সঞ্চালনা  করেন পরিবেশ কর্মকর্তা স্ন্যট এস এস এস তুষার পাল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments