
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
ফসল উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে চট্টগ্রামের রাউজানে ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮জুন) সকালে রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুম কবিরের সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া, সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম।
অনুষ্ঠানে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও কর্মকর্তা এবং কৃষক-কৃষাণীসহ মোট ১১০ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তিনটি স্টলে উন্নত জাতের ফসল, কৃষিপণ্য এবং আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে প্রদর্শিত আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত কৃষি পদ্ধতি সম্পর্কে কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও সচেতনতা সৃষ্টি হয়। এছাড়া কৃষি বিভাগের কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন, কৃষির আধুনিকায়ন, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কৃষকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। ‘পার্টনার’ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম কৃষকদের মধ্যে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ, নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, টেকনিক্যাল সাপোর্ট মোহাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- এটিসি ভবন, পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026