Homeগ্রামবাংলাকাবিখা কর্মসূচির আওতায় রুমায় ৭ লাখ টাকার দুই প্রকল্প বাস্তবায়ন, সুফল পাচ্ছেন...

কাবিখা কর্মসূচির আওতায় রুমায় ৭ লাখ টাকার দুই প্রকল্প বাস্তবায়ন, সুফল পাচ্ছেন এলাকাবাসী

রুমা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের রুমা উপজেলার ৪নং গালেঙ্গ্যা ইউনিয়নে কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচির আওতায় প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে দুটি উন্নয়ন প্রকল্পের কাজ শতভাগ বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্প দুটি সম্পন্ন হওয়ায় দুর্গম এলাকার মানুষের চলাচল সহজ হয়েছে এবং স্থানীয়রা এর সুফল ভোগ করছেন বলে জানিয়েছেন জনপ্রতিনিধি ও বাসিন্দারা।ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, বাস্তবায়িত প্রকল্পগুলোর মধ্যে একটি হলো পালে পাড়া থেকে ক্রামা ক্যাংঘর পর্যন্ত ৬০ মিটার ব্রিকসোলিং নির্মাণ। অপর প্রকল্পটি হলো বান্দরবান-থানচি সড়ক থেকে কেঙ্গু পাড়া যাওয়ার ৪২ মিটার রাস্তার ব্রিকসোলিং নির্মাণ, যার ব্যয় ধরা হয়েছে ৩ লাখ টাকা। দুটি প্রকল্পই উপজেলা প্রশাসনের ত্রাণ শাখা ও প্রকল্প বাস্তবায়ন অফিসের সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।প্রকল্প বাস্তবায়ন করেন ৪নং গালেঙ্গ্যা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি রেংওয়ে ম্রো এবং ৭নং ওয়ার্ডের সদস্য ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ঙানরাও ম্রো।স্থানীয়দের ভাষ্য, পালে পাড়া থেকে ক্রামা ক্যাংঘর পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের জন্য অনুপযোগী ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হতো।পালে পাড়ার বাসিন্দা তনসিং ম্রো (৩০) বলেন, “ক্যাংঘর পর্যন্ত রাস্তাটি ব্রিকসোলিং করার জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। উপজেলা প্রশাসন ও গালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সেই দাবি পূরণ হয়েছে।”স্থানীয় ইউপি সদস্য ঙানরাও ম্রো জানান, প্রকল্পটির কাজ ইতোমধ্যে শতভাগ সম্পন্ন হয়েছে।এদিকে রুইফূ পাড়ার বাসিন্দা তুমপো ম্রো (৩৬) এবং কেঙ্গু পাড়ার বাসিন্দা ক্যাঙ্কু ম্রো বলেন, পাড়াবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে কেঙ্গু পাড়াগামী সড়কে ব্রিকসোলিং নির্মাণ করা হয়েছে। ফলে এখন বৃষ্টির সময়ও রাস্তা পিছল হয় না এবং সহজেই যাতায়াত করা যাচ্ছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জানান, চারটি ইউনিয়নে কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ গত মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হয়। ইতোমধ্যে যেসব প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে, সেগুলো সরেজমিনে পরিদর্শন করে নিয়ম অনুযায়ী চূড়ান্ত বিল পরিশোধ করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments