
সানজিদা আক্তার রুনা, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবান জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার মানবিক, দক্ষ ও চৌকস পুলিশ কর্মকর্তা মো. মোজাম্মেল হক। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, জনসেবামূলক কর্মকাণ্ড এবং পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
বুধবার (১৭ জুন) সকালে বান্দরবান জেলা পুলিশের মাসিক পুলিশ কল্যাণ সভা শেষে আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত ওসি মোজাম্মেল হকের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, জনবান্ধব পুলিশিং কার্যক্রম এবং থানার সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়েছে।
শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় ওসি মোজাম্মেল হক বলেন, “বান্দরবান জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় আমরা পুলিশকে জনতার পুলিশ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জনগণের আস্থা অর্জন এবং তাদের সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, এটি নাইক্ষ্যংছড়ি থানার সকল পুলিশ সদস্য এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত অর্জন। আমাকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে মনোনীত করায় আমি জেলা পুলিশ সুপারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
এদিকে, ওসি মোজাম্মেল হকের এ অর্জনে নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি ও সুধীজনেরা তাকে অভিনন্দন জানিয়েছেন। স্থানীয়দের মতে, মানবিক পুলিশিং ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন।
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, টেকনিক্যাল সাপোর্ট মোহাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- এটিসি ভবন, পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026