Homeসর্বশেষ খবরমধুপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য এআই ও সাইবার সিকিউরিটি সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্বোধন

মধুপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য এআই ও সাইবার সিকিউরিটি সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্বোধন

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

 টাঙ্গাইলের মধুপুর উপজেলার ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞান ও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন করে তুলতে “এআই  ও সাইবার সিকিউরিটি সচেতনতামূলক প্রশিক্ষণ” কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার  (১৫ জুন) সকালে  উপজেলা পরিষদ হলরুমে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং উপজেলা কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর মধুপুরের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময়ে আইসিটি অফিসার আব্রারুল হক এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম  উদ্দিন, মধুপুর থানার তদন্ত অফিসার আনোয়ার হোসেন,  মধুপুর উপজেলা বিএনপি সভাপতি জাকির হোসেন সরকার, পরিচালক অপারেশন ২ জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সি মো: হোসেন বিন আমিন,  মধুপুর উপজেলা সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার , পৌর বিএনপি  সাধারণ সম্পাদক  আ: মোতালেব হোসেন,  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান,  উপজেলা প্রকল্প ব্যবস্তবায় কর্মকর্তা রাজিব আল রানা,  সাবেক উপজেলা বিএনপি সহ-সভাপতি জায়নাল আবেদীন বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না,  আদিবাসী সভাপতি  ইউজিন নকরেক,  উপজেলা বিএনপি সদ্যস সচিব শাহাদত হোসেন ফকির, প্রমূখ।

প্রশিক্ষণে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, অনলাইন নিরাপত্তা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং সাইবার অপরাধ থেকে নিরাপদ থাকার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।  বর্তমান ডিজিটাল যুগে শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে দক্ষ ও সচেতন করে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকগন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন। 

এসময়ে  সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও সুধিমন্ডলী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments