
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিক ফ্রন্টের ৩য় তম জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উবামং মারমাকে সভাপতি ও মংশৈপ্রু ত্রিপুরা সাধারণ ও বিকাশ চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
শনিবার (১৩ জুন) সকালে মেঘলা প্লাজা কনভেনশন সেন্টারে "পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণ বাস্তবায়নসহ আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জুম্ম সমাজে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলুন" এই প্রতিপাদ্য এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় নবনির্বাচিত ইউপিডিএফ গণতান্ত্রিক সভাপতি উবামং মারমা বলেন, পার্বত্য চট্টগ্রামে জুম্ম জাতিরা দিনের পর দিন নির্যাতন নিপীড়ন হয়ে আসছে। শুধু তাই নয় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত,শোষিত, বঞ্চনা হয়েছে সেসব ইতিহাস এখনো যুগযুগ ধরে রয়েছে।
কেন্দ্রীয় কমিটির ছাত্রনেতা বিজয় চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে জনগনের ভাষা অধিকারে সনদ ও শান্তি চুক্তি পূর্ণবাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এই নেতা।
কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমা বলেন, মারমা,খেয়াং ম্রোসহ ১১টি জাতিসত্তা এখন নানা সংকটে মুখে পড়েছে৷ ভূমি থেকে শুরু করে সবকিছু বহিরাগতরা এসে দখলে নিয়ে যাচ্ছে। আর পাহাড়ের বসবাসরত মানুষ চিড়িয়াখানার প্রানী মতন বিনোদনের পুতুল হয়ে তাকিয়ে থাকতে হচ্ছে। তাই সবাইকে সোচ্চার হয়ে রুখে দাঁড়ানো আহ্বান জানান।
প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সভাপতি সমীরন চাকমা বলেন, ভবিষ্যতে আরো কত সংগঠন তৈরী হবে সেটা ঠিক নাই' তাই এখন থেকে যদি পাহাড়ে জুম্ম জাতি ঐক্যবদ্ধ না হয় তাহলে কেউ শান্তিতে বসবাস করতে পারবেন নাহ। প্রতিটি সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের উন্নয়ন ও সকল অপশক্তির বিরুদ্ধে সরকারের পক্ষ হয়ে কাজ করে আসছে। ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের অস্তিত্ব রক্ষায় কাজ চালিয়ে যাওয়ার
আশ্বাস দেন সংগঠনের নেতারা।
সম্মেলনের ইউপিডিএফ গণতান্ত্রিক জেলা সভাপতি রাম তন সাং বম সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির সভাপতি সমীরন চাকমা ও বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আপ্রুমং মারমাসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, টেকনিক্যাল সাপোর্ট মোহাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- এটিসি ভবন, পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026