
আলীকদম (বান্দরবান) সংবাদদাতা
বান্দরবানের আলীকদম উপজেলায় রাতের আঁধারে একটি পাহাড়ের টিলা কেটে মাটি অপসারণ এবং সড়কের পাশের সরকারি গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ৬ জুন ২০২৬ রাতে।
অভিযোগ সূত্রে জানা যায়, আলীকদমের৫ পানবাজার-কলারঝিরি সড়কের আবুমাঝি পাড়ার পশ্চিম পাশে অবস্থিত কবির হাজির মালিকানাধীন একটি পাহাড়ি টিলা থেকে কে বা কারা রাতের অন্ধকারে মাটি কেটে নিয়ে যায়। একই সঙ্গে সড়কের পাশে থাকা কয়েকটি সরকারি গাছও উপড়ে ফেলা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর টিলার মালিকপক্ষের ছেলে মনির হোসেন আলীকদম থানায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সরেজমিনে দেখা গেছে, পাহাড়ের টিলার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কাটা গাছের অবশিষ্টাংশ ঘটনাস্থলের পাশে পড়ে রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্ক্যাভেটর (খননযন্ত্র) মালিক ইলিয়াস সিকদার বলেন, “আমি আবুমাঝি পাড়ার সর্দার মাহাবুবুল আলমের কাছে গাড়িটি ভাড়া দিয়েছিলাম। তিনি কোথায় এবং কী কাজে ব্যবহার করেছেন, সে বিষয়ে আমার জানা নেই।”
এদিকে আবুমাঝি পাড়ার সর্দার মাহাবুবুল আলম এই প্রতিবেদককে জানান, স্থানীয় একটি মসজিদের গাইডওয়ালের জন্য মাটি ভরাট করতে তিনি উক্ত টিলা থেকে মাটি নিয়েছেন। তিনি দাবি করেন, টিলাটি তার শ্বশুরের মালিকানাধীন। তাই সেখান থেকে মাটি নেওয়া হয়েছে। তবে সরকারি গাছ কাটার অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
অভিযোগকারী পক্ষের দাবি, টিলাটি তাদের মালিকানাধীন এবং তাদের অনুমতি ছাড়া সেখানে মাটি কাটা হয়েছে। পাশাপাশি সরকারি গাছ কেটে নেওয়ার ঘটনাও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, টেকনিক্যাল সাপোর্ট মোহাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- এটিসি ভবন, পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026