
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃক আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতা বিষয়ক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশক্রমে শনিবার (৬ জুন) সকালে সারা দেশের ন্যায় একযোগে ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাস থেকে একটি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক র্যালির আয়োজন করা হয়।
র্যালি শেষে আলোচকরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইদুর রহমান এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উজ্জ্বল বৈরাগী, গাইনী বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোঃ আব্দুর রহিম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ সজীব কান্তি পাল, ডাঃ শহিদুল ইসলাম খোকন, মধুপুর প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান সহ হাসপাতালের চিকিৎসক নার্স ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, টেকনিক্যাল সাপোর্ট মোহাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- এটিসি ভবন, পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026