
ওসমান গনিমুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা বিশ্ব পরিবেশ উপলক্ষ্যে "নদী বাঁচলে বাঁঁচবে দেশ, নদীমাতৃক বাংলাদেশ"এই স্লোগানে নদী খাল ও পরিবেশ রক্ষা কমিটির উদ্যোগে গণসচেতনতায় র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
গজারিয়া উপজেলার ভবেরচর বাসষ্টান্ড মোহাম্মদ আলী প্লাজা থেকে র্যালিটি শুরু হয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে এসে শেষ হয় এবং বৃক্ষ রোপণ করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মো:কামরুজ্জামান রতন,সংগঠনের সভাপতি সাহাদাত পারভেজ সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রফেসর গিয়াসউদ্দিন,এম ইসহাক আলী,তপন চৌধুরী,হাসান জাহাঙ্গীর,নুরুল আমিন সরকার, আজিজুল হক পার্থ, আক্তারুজ্জামান শিকদার, আলমগীর হোসেন মিয়া,জাহাঙ্গীর শিকদারসহ স্থানীয় দুই শতাধিক পরিবেশ কর্মী,গণমাধ্যম কর্মী ও সংগঠন নেতৃবৃন্দ।সঞ্চালনা করেন সংগঠনের সা:সম্পাদক মুহাম্মদ মাসুম খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে মো:কামরুজ্জামান রতন এমপি বলেন,পরিবেশের সুরক্ষায় আমরা দল মতের ঊর্ধ্বে উঠে সবাই ঐক্যবদ্ধ,আমরা প্রত্যেকে স্ব উদ্যোগে ৫টি করে গাছ রোপণ করবো এটা হোক আমাদের অঙ্গিকার।
গজারিয়ায় পরিবেশ রক্ষায় এমন কর্মসূচীতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, টেকনিক্যাল সাপোর্ট মোহাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- এটিসি ভবন, পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026