
ওসমান গনি, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে মসজিদ,ঈদগাঁ ও কবরস্থান উন্নয়নে আর্থিক অনুদান প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গজারিয়ায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এর কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ -৩আসনের সংসদ সদস্য মোঃকামরুজ্জামান রতন।
জানা যায়,গুয়াগাছিয়া ইউনিয়ন এর প্রতিটি গ্রামে একটি করে মোট নয়টা মসজিদে ৩লক্ষ ও গুয়াগাছিয়া ঈদগাঁ,কবরস্থান উন্নয়ন ৫লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করেন তিনি,এর পূর্বে মিলাদ ও দোয়ায় অশ্রুসিক্ত মোনাজাত করেন।
বিশিষ্ট সমাজ সেবক আমিন উদ্দিন বেপারীর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন, মো:সিরাজুল ইসলাম পিন্টু,এম ইসহাক আলী,উপজেলা যুব দলের সাবেক সা:সম্পাদক আসলামুজোহা চৌধুরী তপন,বাউশিয়া ইউ:পি বিএনপির সদস্য সচিব আ:আহাদ মাষ্টার,ভবেরচর ইউ:পি বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার,বিএনপি নেতা আ:খালেক মুন্সী,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহাদী ইসলাম বাবু, রেজাউল করিম তারেক প্রমুখ।উপজেলা কৃষক দলের আহবায়ক রাসেল দেওয়ান এর সঞ্চালনায়
দোয়া মাহফিলে উপজেলা বিএনপি ও গুয়াগাছিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, টেকনিক্যাল সাপোর্ট মোহাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- এটিসি ভবন, পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026