
সানজিদা আকতার রুনা, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
সম্প্রতি জ্বালানির মূল্য বৃদ্ধিসহ নানা অজুহাত নাইক্ষ্যংছড়ি-রামু সিএনজি ভাড়া নৈরাজ্য সৃষ্টি হওয়া
উপজেলা নানা পেশার মানুষের দাবির প্রেক্ষিতে বিগত এক মতবিনিময় সভায় নাইক্ষ্যংছড়ি প্রেসক্রাবের সাংবাদিকগণ বিষয়টি নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন।
এর আলোকে ২রা জুন মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান এর উদ্যোগে উপজেলা সিএনজি সমিতির নেতৃবৃন্দের সাথে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে রামু -গর্জনিযার সাথে সমন্বয় করেে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা এর কার্যালযে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুসারে নাইক্ষ্যংছড়ি-রামুর ভাড়া ৬০টাকা নির্ধারিত হয়।
সভায় সিএনজি সমিতির নেতৃত্ব অতিরিক্ত ভাড়া না নেওয়ার আশ্বাস দেন। জ্বালানি দাম বৃদ্ধি হওয়া ভাড়া ৬০ টাকা নির্ধারিত হয় জ্বালানির দাম কমলে ভাড়াও কমানো হবে বলে নেতৃবৃন্দ সাংবাদিকদের কথা দেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে যাত্রী সেবার নির্দেশনা দেন।
চালকদের সমস্যার খোঁজ খবর নেন এবং সামাধানের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি দৈনিক মানবজমিন প্রতিনিধি সাংবাদিক আমিনুল ইসলাম
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলম কাজল, সহ সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সাংবাদিক আব্দু রশিদ, সহ সভাপতি দৈনিক সংগ্রাম প্রতিনিধি সাংবাদিক মাহমুদ হক বাহাদুর, অর্থ সম্পাদক দৈনিক সংবাদ প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ ইউনুসসহ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, ওয়েবসাইট ব্যবস্থাপকঃ মোহাম্মদ এহসান,..।
Allright Reserve https://vision24bangla.net@2026