
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শোলকাটা এলাকায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক শওকত চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাউন্টার ন্যারেটিভ সেলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রযুক্তি দলের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম। এছাড়াও স্থানীয় ক্রীড়াবিদ, ক্রীড়াপ্রেমী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১৬টি দলের অংশগ্রহণে নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ১-০ গোলের ব্যবধানে এহসান ইয়ংস্টার একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সাদমান কিংস একাদশ। মাঠে উপস্থিত দর্শকদের মাঝে ছিল টানটান উত্তেজনা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুর রহিম বলেন, “এ ধরনের সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। খেলাধুলা যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি শিশু-কিশোরদের আগ্রহী করে তুলতে হবে। তাহলেই মাদক, কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা থেকে সমাজকে রক্ষা করা সম্ভব।”
খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে খেলা সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে ফারহান ইসলাম চৌধুরী কানন উপস্থিত সকল অতিথি ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, ওয়েবসাইট ব্যবস্মোথাপকঃ হাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- মনজুর আলম ভুলু মার্কেট (২য় তলা), পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026